© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তেহরানে গোয়েন্দা সংস্থা মোসাদের ড্রোন তৈরির কারখানা উদঘাটন

শেয়ার করুন:
তেহরানে গোয়েন্দা সংস্থা মোসাদের ড্রোন তৈরির কারখানা উদঘাটন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪১ পিএম | ১৬ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">ইরানে বড় পরিসরে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির এ হামলার

ইরানে বড় পরিসরে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির এ হামলার পর নড়েচড়ে বসেছে ইরান। একের পর এক ইসরায়েলি গুপ্তচরদের বিরুদ্ধে অভিযান শুরু করে তারা। এ অভিযানে এবার তেহরানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ড্রোন তৈরির কারখানা উদঘাটন করা হয়েছে।

সোমবার (১৬ জুন) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরান জানিয়েছে, তারা রাজধানী তেহরানে ইসরায়েলি এজেন্টদের ব্যবহৃত একটি ড্রোন তৈরির কারখানা উদঘাটন করেছে। স্থানীয় ও রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়েছে।

তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, নিরাপত্তা বাহিনী তেহরানের দক্ষিণাঞ্চলের শহর-ই-রে এলাকায় একটি তিনতলা ভবনে ২০০ কেজি বিস্ফোরক পদার্থ খুঁজে পেয়েছে। এই ভবনটি ইসরায়েলি এজেন্টরা ড্রোন (ইউএভি) তৈরি ও সংরক্ষণের জন্য ব্যবহার করছিল বলে দাবি করা হয়েছে।

ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, পৃথক দুটি অভিযানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী আটকদের কাছ থেকে বিস্ফোরক, ২৩টি ড্রোন তৈরির সরঞ্জাম এবং লঞ্চার বাজেয়াপ্ত করেছে।

সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, সোমবার ইরানের সুপ্রিম কোর্টে ফৌজদারি বিচারের পর আরেকজন মোসাদ গুপ্তচরকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এ অভিযান চালানো হয়েছে। এর আগে গত শুক্রবার ইসরায়েল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালায়। এতে ইরানের সামরিক কমান্ডার ও বিজ্ঞানীরা নিহত হয়। এর জবাবে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালায়।

আরএম/টিএ   


মন্তব্য করুন