© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আরও একটি এফ-৩৫ ভূপাতিতের দাবি ইরানের

শেয়ার করুন:
আরও একটি এফ-৩৫ ভূপাতিতের দাবি ইরানের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৫ এএম | ১৭ জুন, ২০২৫

<div style="text-align: justify; "><span style="">দখলদার ইসরায়েলের আরেকটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়

দখলদার ইসরায়েলের আরেকটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম। দেশটির বার্তাসংস্থা নুর নিউজ জানিয়েছে, তাবরিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এরআগে দখলদারদের আরও তিনটি অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছিল ইরান। সেই অর্থে দেশটির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ইসরায়েল চারটি এফ-৩৫ বিমান হারিয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, তাদের সেনা কর্মকর্তারা কোনো বিমান বিধ্বস্তের খবর পায়নি। এই দখলদাররা দাবি করেছে, ইরান এরআগে আরও যে তিনটি বিমান ভূপাতিতের তথ্য দিয়েছিল সেগুলো মিথ্যা।

এফপি/টিএ

মন্তব্য করুন