© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুদ্ধ এড়াতে এরদোয়ানকে ফোন ইরানের প্রেসিডেন্টের

শেয়ার করুন:
যুদ্ধ এড়াতে এরদোয়ানকে ফোন ইরানের প্রেসিডেন্টের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৬ এএম | ১৭ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">তেহরান ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পরিধি বাড়াতে চায় না, তবে যেকোন

তেহরান ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পরিধি বাড়াতে চায় না, তবে যেকোনো হামলার ‘আনুপাতিক জবাব’ দেবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

সোমবার (১৬ জুন) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে এক ফোনালাপে পেজেশকিয়ান এ মন্তব্য করেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের।

ফোনালাপে পেজেশকিয়ান বলেন, ‘ইসরায়েলি আগ্রাসনে ইরানের বেসামরিক নাগরিক, বিজ্ঞানী ও সামরিক নেতারা প্রাণ হারিয়েছেন। ইরান এই যুদ্ধ শুরু করেনি, তবে কোনো হামলার মাত্রার ভিত্তিতে আমরা প্রতিক্রিয়া জানাব।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় ইরানের অংশগ্রহণ নির্ভর করছে আঞ্চলিক দেশগুলোর ওপর ইহুদিবাদী সরকারের আগ্রাসন বন্ধের ওপর।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, ফোনালাপে প্রেসিডেন্ট এরদোয়ান পেজেশকিয়ানকে বলেন, আঞ্চলিক উত্তেজনা হ্রাস এবং পারমাণবিক আলোচনায় ফেরার ব্যাপারে তুরস্ক গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত।

এদিকে জি-৭ সম্মেলনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনির সঙ্গে এক বৈঠকে ইরানকে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, ইরান এই যুদ্ধে জিতছে না। তাই দেরি হওয়ার আগেই তাদের আলোচনায় বসা উচিত।

এফপি/টিএ 

মন্তব্য করুন