© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানি হামলায় হাইফার তেল শোধনাগার ধ্বংস, নিহত ৩

শেয়ার করুন:
ইরানি হামলায় হাইফার তেল শোধনাগার ধ্বংস, নিহত ৩

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৭ এএম | ১৭ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা শহরে অবস্

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা শহরে অবস্থিত একটি প্রধান তেল শোধনাগার বাজান গ্রুপের (Bazan Group) সব রিফাইনারি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। প্রতিষ্ঠানটি জানায়, হামলায় তাদের ব্যবহৃত বাষ্প ও বিদ্যুৎ উৎপাদনকারী বিদ্যুৎকেন্দ্রটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাজান গ্রুপ আরও জানায়, হামলার ফলে অন্তত তিনজন নিহত হয়েছেন এবং কার্যক্রম সম্পূর্ণ স্থগিত রাখা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।

এই ঘটনাকে কেন্দ্র করে হাইফায় জরুরি অবস্থা জারি করা হয়েছে, এবং সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী ও অগ্নিনির্বাপক বিভাগ ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

এই হামলা ইরান-ইসরায়েল চলমান উত্তেজনার সর্বশেষ উদাহরণ, যা মধ্যপ্রাচ্যে আরও বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা বাড়াচ্ছে।

এফপি/টিএ 

মন্তব্য করুন