© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

“তেহরান দ্রুত খালি করুন”— ট্রাম্পের বিতর্কিত মন্তব্যে হইচই

শেয়ার করুন:
“তেহরান দ্রুত খালি করুন”— ট্রাম্পের বিতর্কিত মন্তব্যে হইচই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৮ এএম | ১৭ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের মধ্যে মঙ্গলবার (১৭ জুন)

দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের মধ্যে মঙ্গলবার (১৭ জুন) সামাজিক মাধ্যম ট্রুথে ‘অস্বাভাবিক’ বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি জরুরিভিত্তিতে ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের সরে যেয়ে শহরটি খালি করতে বলেছেন তিনি। তবে ট্রাম্প কেন এমন বিবৃতি দিলেন সেটি স্পষ্ট নয়।

এই বিবৃতিতে অবশ্য ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে কথা বলেছেন তিনি। এতে ইরানকে দ্রুত সময়ে চুক্তি করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তিনি বিবৃতিতে বলেছেন, “ইরানের পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করা উচিত ছিল। আমি তাদের চুক্তি স্বাক্ষর করতে বলেছিলাম। কি লজ্জা আর মানব জীবনের অপচয়। সাধাণভাবে বলছি: ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। আমি এটি বারবার বলেছি। সবাই জরুরিভিত্তিতে তেহরান খালি করে দিন।”

এদিকে ধারণা করা হচ্ছে ইরানিদের সঙ্গে মনস্তাত্বিক লড়াইয়ের অংশ হিসেবে ট্রাম্প এমন বিবৃতি দিয়েছেন।

এফপি/টিএ 

মন্তব্য করুন