© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসরায়েলি শহর খালি করার নির্দেশ বিপ্লবী গার্ডের

শেয়ার করুন:
ইসরায়েলি শহর খালি করার নির্দেশ বিপ্লবী গার্ডের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৩ এএম | ১৭ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">আগামী কয়েক ঘণ্টার মধ্যে দখলদার ইসরায়েলের অধিকৃত শহরগুলো লক্ষ

আগামী কয়েক ঘণ্টার মধ্যে দখলদার ইসরায়েলের অধিকৃত শহরগুলো লক্ষ্য করে হামলা চালানোর সতর্কতা দিয়েছে ইরানের চৌকস ইসলামিক বিপ্লবী গার্ড। তারা ইসরায়েলিদের শহর থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) মধ্যরাতে হিব্রুভাষায় দেওয়া সতর্কতা বার্তাসয় বিপ্লবী গার্ড লিখেছে, “আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইরানি বিপ্লবী গার্ডের এরোস্পেস ফোর্স অধিকৃত অঞ্চল (ইসরায়েল) লক্ষ্য করে নির্ভূল হামলা চালাবে।

অধিকৃত অঞ্চলের যে কোনো শহর, অবকাঠামো অথবা (সামরিক) কেন্দ্র বৈধ সামরিক হামলার বিষয়বস্তু হিসেবে বিবেচিত হবে। আপনাদের এ মূহূর্তে বাধ্যতামূলকভাবে এসব শহর ছাড়তে হবে।”

এরআগে ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছিল, ইসরায়েলে মঙ্গলবার মধ্যরাতে সবচেয়ে বড় ও তীব্র হামলা চালানো হবে। এতে বলা হয় এ হামলা চালাতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এফপি/টিএ 

মন্তব্য করুন