ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে ইসরায়েলের হামলায় ২ জন নিহত
ছবি: সংগৃহীত
১১:১৯ এএম | ১৭ জুন, ২০২৫
<div style="text-align: justify;"><span style="">ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইআরআইবিতে ইসরায়েলে
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইআরআইবিতে ইসরায়েলের বোমা হামলায় দুইজন নিহত হওয়ার তথ্য জানিয়েছে ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ)। তাদের মধ্যে একজন সংবাদ সম্পাদক, অপরজন প্রশাসনিক কর্মকর্তা।
মঙ্গলবার (১৭ জুন) আইআরএনএ জানায়, হামলায় নিহত হওয়া সংবাদ সম্পাদকের নাম নিমা রজবপুর, প্রশাসনিক কর্মকর্তার নাম মাসুমেহ আজিমি।
এর আগে, সোমবার (১৬ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইআরআইবিতে বোমা হামলা চালায় ইসরায়েলের যুদ্ধ বিমান।
ঘটনার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও ফুটেজে দেখা যায়, স্টুডিওতে একজন নারী নিউজ অ্যাঙ্কর সংবাদ পাঠ করার সময় হঠাৎই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে স্টুডিওটি এবং সেটির ভেতরে ধুলো ছড়িয়ে পড়তে থাকে। ওই নারী নিউজ অ্যাঙ্কর বিস্ফোরণের শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গেই আসন ত্যাগ করে পালিয়ে যান।
এসএন