© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছেলেধরাসহ নানা গুজব ছড়াচ্ছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়: কাদের

শেয়ার করুন:
ছেলেধরাসহ নানা গুজব ছড়াচ্ছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়: কাদের
own-reporter
০২:১৫ পিএম | ২৭ জুলাই, ২০১৯

বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়কে ‘গুজবের ফ্যাক্টরি’ বলে অ্যাখ্যায়িত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

স্বেচ্ছাসেবক লীগের রজত জয়ন্তী উপলক্ষে শনিবার ঢাকার ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন কাদের।

ওবায়দুল কাদেরের দাবি, ‘আন্দোলনে ও নির্বাচনে ব্যর্থ, তারা আজ তাদের নেত্রীর জন্য হা-হুতাশ করছে। তাদের নেত্রীর শারীরিক অবস্থা যতটা না খারাপ, তার চেয়ে বেশি অপপ্রচার করছে।’

আর এই অপপ্রচার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ছড়ানো হচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আজকে এই দলের কেন্দ্রীয় অফিস একটা গুজবের ফ্যাক্টরি। সেখান থেকে বসে বসে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে একদিকে অপ্রপচার করছে, অন্যদিকে নানা গুজব রটাচ্ছে। গুজব থেকে গণপিটুনি, এই গুজবের পেছনেও এই দলটির হাত রয়েছে।’

পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে বলে গুজব ছড়ানোর পর গত কয়েক সপ্তাহে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে বেশ কয়েকজন প্রাণ হারান।

কাদের বলেন, ‘আমরা জানি, তারা কী করছে, কোথায় বসে ষড়যন্ত্র হচ্ছে? দেশে হচ্ছে, বিদেশে হচ্ছে।’

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে অপপ্রচারের বিষয়ে তিনি বলেন, ‘গল্পের রাখাল বালকের মতো খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি আর অবনতি। ডাক্তাররা বলে না, অথচ বিএনপি বলে। অপপ্রচার করতে করতে তারা দেশবাসীর আস্থা এমনভাবে হারিয়ে ফেলেছে যে এখন কোনো সত্য কথা বললেও বিশ্বাস করে না।’

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাউসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন