© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তেহরান ছেড়ে দেশে ফিরলেন ২১৪ পাকিস্তানি শিক্ষার্থী

শেয়ার করুন:
তেহরান ছেড়ে দেশে ফিরলেন ২১৪ পাকিস্তানি শিক্ষার্থী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৯ পিএম | ১৭ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">ইরানের তেহরানে ইসরায়েলের প্রতিদিনের হামলার কারণে পড়াশোনা

ইরানের তেহরানে ইসরায়েলের প্রতিদিনের হামলার কারণে পড়াশোনা ছেড়ে ২১৪ পাকিস্তানি শিক্ষার্থী দেশে ফিরে এসেছেন বলে সিএনএনকে জানিয়েছেন এক স্থানীয় কর্মকর্তা।

বেলুচিস্তান প্রদেশের তাফতান সীমান্ত চৌকিতে সোমবার ইরানের তেহরান থেকে ২১৪ জন শিক্ষার্থী পাকিস্তানে প্রবেশ করেছেন বলে জানান তাফতান সহকারী কমিশনার কাসিম শাহওয়ানি।

তিনি আরো জানান, একই দিনে আরো ৫০০ জন ধর্মীয় তীর্থযাত্রী ওই সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন।

তিনি সিএনএনকে বলেন, ফেরত আসা সব ব্যক্তিদের ইমিগ্রেশন, নিবন্ধন এবং স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়ার মধ্য দিয়ে নেওয়া হচ্ছে, যেন যেকোনো সম্ভাব্য ঝুঁকির দ্রুত মোকাবিলা করা যায়।

ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) এক কর্মকর্তা জানান, বর্তমানে পাকিস্তানি নাগরিকদের জন্য ইরান ভ্রমণ নিষিদ্ধ।

সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানিদের উদ্দেশে কোনো কারণ না জানিয়ে তেহরান ‘তাৎক্ষণিকভাবে খালি করার’ সতর্কতা জারি করেন।

কেএন/এসএন

মন্তব্য করুন