© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিরপুরে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৬

শেয়ার করুন:
মিরপুরে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৬

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৮ এএম | ১৮ জুন, ২০২৫

<div><div><div>রাজধানীর মিরপুরে মানি একচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে প্রকাশ্য দিবালোকে

রাজধানীর মিরপুরে মানি একচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে প্রকাশ্য দিবালোকে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

তথ্যপ্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি মিরপুর বিভাগ।

ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, বুধবার (১৮ জুন) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

গত ২৭ মে মিরপুর-১০ নম্বরের ফায়ার সার্ভিস স্টেশনের পেছনের গলিতে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী জাহিদুর রহমানকে গুলি করে তার কাছ থেকে ২২ লাখ টাকা ছিনতাই করা হয়।

ঘটনার পর গুলিবিদ্ধ অবস্থায় জাহিদুরকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, গুলিটি তার শরীর ভেদ করে বেরিয়ে গেছে এবং বর্তমানে তিনি বিপদমুক্ত।

এফপি/টিএ

মন্তব্য করুন