© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তেহরানে হামলায় আইনি বৈধতা নেই, বলছে মস্কো

শেয়ার করুন:
তেহরানে হামলায় আইনি বৈধতা নেই, বলছে মস্কো

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৯ এএম | ১৮ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">ইরানে চলমান ইসরায়েলি বিমান হামলাকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে কড়া নিন্...

ইরানে চলমান ইসরায়েলি বিমান হামলাকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে কড়া নিন্দা জানিয়েছে রাশিয়া। এক বিবৃতিতে মস্কো জানিয়েছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ থাকলে তার সমাধান হওয়া উচিত কূটনৈতিক আলোচনার মাধ্যমে, যুদ্ধ নয়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বিবৃতিতে জানায়, ইরান পরমাণু অস্ত্র বিস্তার প্রতিরোধ চুক্তি (NPT)-এর প্রতিশ্রুতিতে অবিচল রয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে আগ্রহী বলেও জানিয়েছে।
মস্কো আরও জানায়, ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা নিয়ে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA)-র একটি ‘অবিকৃত বিশ্লেষণ’ প্রত্যাশা করছে তারা।

উল্লেখ্য, ইরান NPT চুক্তির স্বাক্ষরকারী দেশ এবং দেশটি নিয়মিতভাবে IAEA-এর পরিদর্শন অনুমোদন দিয়ে আসছে। অন্যদিকে, ইসরায়েল কখনোই এ চুক্তিতে স্বাক্ষর করেনি এবং ধারণা করা হয়, দেশটির কাছে একটি গোপন পরমাণু অস্ত্রভাণ্ডার রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার এই অবস্থান মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে বড় কূটনৈতিক বার্তা বহন করছে এবং তৃতীয় পক্ষ হিসেবে শান্তি প্রতিষ্ঠার সম্ভাব্য উদ্যোগেও ভূমিকা রাখতে পারে।

এফপি/টিএ 

মন্তব্য করুন