© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চব্বিশ ঘণ্টায় ২৮টি শত্রু বিমান ভূপাতিতের দাবি ইরানের

শেয়ার করুন:
চব্বিশ ঘণ্টায় ২৮টি শত্রু বিমান ভূপাতিতের দাবি ইরানের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২২ এএম | ১৮ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">গত ২৪ ঘণ্টায় ২৮টি ‘শত্রু আকাশযান’ শনাক্ত ও ভূপাতিত করার দাবি ক

গত ২৪ ঘণ্টায় ২৮টি ‘শত্রু আকাশযান’ শনাক্ত ও ভূপাতিত করার দাবি করেছে ইরানি সেনাবাহিনী।

তাদের মতে, এসব বিমানের মধ্যে একটি ছিল গুপ্তচর ড্রোন, যা ‘সংবেদনশীল’ স্থাপনাগুলোর ওপর নজরদারির চেষ্টা করছিল।

এর আগেও ইরানের সামরিক বাহিনী বহুবার দাবি করেছে, তারা ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

তবে ইসরায়েল এই দাবি অস্বীকার করেছে। তারা বলছে, ইরানে পরিচালিত কোনো অভিযানে তাদের কোনো বিমান বা ক্রু ক্ষতিগ্রস্ত হয়নি।

ইরানের সংবাদমাধ্যম তেহরানের কেন্দ্রস্থলসহ বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনার খবর দিচ্ছে। এসব খবরে বলা হয়েছে, আন্দারযগৌ এলাকায় ইসরায়েলের গোলা আঘাত হেনেছে।

এদিকে চলমান নিরাপত্তা হুমকির প্রেক্ষাপটে ইরানের সাইবার সিকিউরিটি কমান্ড এক ঘোষণায় ইন্টারনেট সংযুক্ত স্মার্ট ডিভাইসের ব্যবহার সীমিত করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।

তারা জানিয়েছে, স্মার্টফোন, স্মার্টওয়াচ ও পোর্টেবল কম্পিউটারসহ যেকোনো নেটওয়ার্ক-সংযুক্ত ডিভাইস ব্যবহার নিরাপত্তা কর্মকর্তা ও সংশ্লিষ্ট টিমের জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

এফপি/টিএ

মন্তব্য করুন