© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খামেনির শেষ সাদ্দামের মতো হতে পারে: ইসরায়েলি মন্ত্রী

শেয়ার করুন:
খামেনির শেষ সাদ্দামের মতো হতে পারে:  ইসরায়েলি মন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫২ এএম | ১৮ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়া বন্ধ না হলে ইরানের সর্বোচ্চ ধর্মী

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়া বন্ধ না হলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে ইরাকের ক্ষমতাচ্যুত শাসক সাদ্দাম হোসেনের মতোই ভাগ্য বরণ করতে হতে পারে।

মঙ্গলবার এই হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেন, “ইরানের একনায়ককে সতর্ক করছি—ইসরায়েলের নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া এবং যুদ্ধাপরাধ চালিয়ে গেলে তার পরিণতি ভয়াবহ হতে পারে।”

সাদ্দামের ফাঁসির ঘটনার দিকে ইঙ্গিত করে কাটজ বলেন, “তার (খামেনি) মনে রাখা উচিত, ইসরায়েলের বিরুদ্ধে একই পথ বেছে নিয়ে ইরানের প্রতিবেশী দেশের একনায়কের কী পরিণতি হয়েছিল।”

২০০৩ সালে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন অভিযানে ক্ষমতাচ্যুত হন ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। ৯ মাস আত্মগোপনে থাকার পর ইরাকের তিকরিত নগরীতে তিনি ধরা পড়েন।

তাকে আটক করে মার্কিন বাহিনী। পরে যুক্তরাষ্ট্র-সমর্থিত ইরাকি আদালতে দীর্ঘ শুনানির পর মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হন তিনি। ২০০৬ সালে ফাঁসিতে ঝুঁলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সেই দৃশ্য ছড়িয়ে পড়েছিল অনলাইনে। ওই ইতিহাসের দৃষ্টান্ত টেনেই এবার ইরানের সর্বোচ্চ নেতার ওপর চাপ বাড়াল ইসরায়েল।

এফপি/টিএ 

মন্তব্য করুন