© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৪ ঘণ্টায় ইরানের ৯ হামলা, কমছে ক্ষেপণাস্ত্রের সংখ্যা

শেয়ার করুন:
২৪ ঘণ্টায় ইরানের ৯ হামলা, কমছে ক্ষেপণাস্ত্রের সংখ্যা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৭ এএম | ১৮ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">আল জাজিরার বার্নার্ড স্মিথ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ইরান প্রায়

আল জাজিরার বার্নার্ড স্মিথ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ইরান প্রায় ৯ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের দিকে। মঙ্গলবার ভোরে একদফা হামলায় প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যার বেশির ভাগ প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস হলেও কিছু ক্ষেপণাস্ত্র হার্জলিয়্যা এলাকায় আঘাত করেছে, যেখানে ইরান দাবি করেছে একটি সামরিক ঘাঁটি ছিল।

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা ইতোমধ্যেই ইরানের প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এলাকা ধ্বংস করেছে এবং ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ক্ষমতা কমে আসছে। শনিবার রাত থেকে হামলার সংখ্যাও কমছে—শুক্রবার রাতে ২০০-এর বেশি, রবিবার রাত থেকে ৬৫, আর সোমবার রাত থেকে প্রায় ৩০টি।

তবে ক্ষেপণাস্ত্রের আঘাতে এখন পর্যন্ত অন্তত ২৪ ইসরায়েলি নিহত হয়েছেন। এখনো সাম্প্রতিক হামলায় হতাহতের খবর পাওয়া যায়নি।

আরআর/টিকে

মন্তব্য করুন