© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কক্সবাজারের সাবেক এমপি জাফর আলমের ১৮ দিনের রিমান্ড মঞ্জুর

শেয়ার করুন:
কক্সবাজারের সাবেক এমপি জাফর আলমের ১৮ দিনের রিমান্ড মঞ্জুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫২ পিএম | ১৮ জুন, ২০২৫
কক্সবাজারের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে সাত মামলায় ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৮ জুন) সকালে যৌথ বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তাকে কক্সবাজার থেকে প্রিজন ভ্যানে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এদিন আদালতের বিচারক মো. আনোয়ারুল কবির শুনানি শেষে সাত মামলায় ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেন আদালতের এপিপি অ্যাডভোকেট মো. মঈন উদ্দিন।

তিনি বলেন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে সাত মামলায় ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি অভিযোগও রয়েছে।

আদালত সূত্র জানায়, গত বছরের ৫ আগস্ট পরবর্তী চকরিয়া ও পেকুয়া থানায় দায়ের করা একাধিক হত্যাসহ বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয় পুলিশের পক্ষ থেকে।

আরআর/টিকে

মন্তব্য করুন