© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কালীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শেয়ার করুন:
কালীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
upazila-correspondent
০৯:৪০ পিএম | ২৭ জুলাই, ২০১৯

গাজীপুরের কালীগঞ্জে  স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে স্বেচ্ছাসেবক লীগ কালীগঞ্জ শাখার আয়োজনে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. রফিকুল ইসলাম সিজু।

এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন আ. লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম আহবায়ক মো. মনিরুল আলম। আর বক্তব্য রাখেন গাজীপুর জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আশরাফী হাসান মেহেদী, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট মোশারফ হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন জজ, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূঁইয়া প্রমুখ।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন