© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামায়াত‌কে বে‌শি কথা বল‌তে দেওয়ায় সংলাপ থে‌কে ওয়াক আউট গণ‌ফোরাম-সি‌পি‌বির

শেয়ার করুন:
জামায়াত‌কে বে‌শি কথা বল‌তে দেওয়ায় সংলাপ থে‌কে ওয়াক আউট গণ‌ফোরাম-সি‌পি‌বির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৮ পিএম | ১৮ জুন, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বে‌শি কথা বল‌তে দেওয়ায় জাতীয় ঐকমত্য ক‌মিশ‌নের সংলা‌প থে‌কে ওয়াক আউট ক‌রে বাংলা‌দে‌শের ক‌মিউ‌নিস্ট পা‌টি (সি‌পি‌বি) ও গণ‌ফোরাম। অবশ্য মি‌নিট দশেক পর দলগুলো আবার সংলাপে ফিরে যায়।

মঙ্গলবার (১৮ জুন) সকাল সাড়ে ১১টায় রাজধানীর ফ‌রেন সা‌র্ভিস একা‌ডে‌মি‌তে দ্বিতীয় দফার সংলাপের তৃতীয় দি‌নের আলোচনা শুরু হয়। মধ্যাহ্ন বির‌তির পর বেলা পৌ‌নে তিনটায় আবার সংলা‌প শুরু হয়। এক ঘণ্টা পর সি‌পিবির সাধারণ সম্পাদক রু‌হিন হো‌সেন প্রিন্স, গণ‌ফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বে‌রিয়ে আসেন।

রু‌হিন হো‌সেন প্রিন্স নীচতলায় নে‌মে বলেন, ‘এখানে বৈষম্য হচ্ছে, জামায়েতের তিনজনকে বক্তব্য দেওয়া হয়েছে। আমা‌দের একজন বক্তব্য দি‌তে গে‌লেও বাধাগ্রস্ত করা হচ্ছে। আমরা প্রতিবাদ জানা‌লে, ক‌মিশন তা নোট ক‌রে। তাই আবার সংলা‌পে ফি‌রে যা‌চ্ছি।’

গণ‌ফোরাম সাধারণ সম্পাদক ব‌লেন, ‘ঐকমত্য ক‌মিশন নির‌পেক্ষতা হারিয়েছে। তারা নির‌পেক্ষ না হ‌লে ক‌মিশন সংলা‌পে ফির‌বে না।’

সি‌পি‌বি এবং গণ‌ফোরাম নেতা‌দের সংলা‌পে ফি‌রি‌য়ে নি‌তে নে‌মে আসেন ঐকমত্য ক‌মিশ‌নের সদস্য ব‌দিউল আলম মজুমদার, প্রধান উপ‌দেষ্টার বি‌শেষ সহকারী ম‌নির হায়দার। ছি‌লেন বিএন‌পির সমমনা দল বাংলা‌দেশ এল‌ডি‌পির মহা‌স‌চিব ও ১২ দলীয় জো‌টের মুখপাত্র শাহদাত হো‌সেন সে‌লিম। 

এসএন 

মন্তব্য করুন