© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আপনার কাছে আমরা আরো বেশি আশা করি, দয়া করে একটু ভেবে দেখবেন : ইশরাক হোসেনকে শিশির মনির

শেয়ার করুন:
আপনার কাছে আমরা আরো বেশি আশা করি, দয়া করে একটু ভেবে দেখবেন : ইশরাক হোসেনকে শিশির মনির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০১ পিএম | ১৮ জুন, ২০২৫

<div><div>বাংলাদেশের ফৌজদারি আইন ও সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির ম

বাংলাদেশের ফৌজদারি আইন ও সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে নিয়ে ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন।

আজ বুধবার (১৮ জুন) নিজের দেওয়া ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘জনাব ইশরাক ভাই। দলের বাইরেও নতুন প্রজন্মের কাছে আপনার গ্রহণযোগ্যতা ছিল। আপনি জনাব সাদেক হোসের খোকার সন্তান।

আপনার কাছে আমরা আরো বেশি আশা করি। দয়া করে একটু ভেবে দেখবেন।’

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম প্রধান আইনজীবী। সুনামগঞ্জের দিরাই-শাল্লা আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী তাকে প্রার্থী ঘোষণা করেছে।

ছাত্রজীবনে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল ছিলেন।

এসএম/এসএন  

মন্তব্য করুন