© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ দুপুর পর্যন্ত ঢাকার আবহাওয়া যেমন থাকবে

শেয়ার করুন:
আজ দুপুর পর্যন্ত ঢাকার আবহাওয়া যেমন থাকবে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৬ এএম | ১৯ জুন, ২০২৫
ঢাকা ও এর আশপাশের এলাকায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেইসঙ্গে বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে।

পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

এদিকে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ।

এসএম/টিএ   

মন্তব্য করুন