তৃতীয়বারের মতো টিকটক বিক্রির সময়সীমা বাড়ালেন ট্রাম্প


টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স-কে যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম বিক্রির জন্য নতুন করে আরও ৯০ দিন সময় দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে নির্ধারিত ১৯ জুন ছিল, তবে এখন নতুন করে টিকটক বিক্রির সময়সীমা বাড়িয়ে আবার সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত করা হয়েছে। হোয়াইট হাউস মঙ্গলবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।

এই নিয়ে তৃতীয়বারের মতো টিকটক বিক্রির সময় বাড়ানো হলো। প্রেসিডেন্ট ট্রাম্প চান না, টিকটক সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাক। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ট্রাম্প নতুন একটি নির্বাহী আদেশে সই করবেন, যাতে বিক্রির আগ পর্যন্ত অ্যাপটি চালু রাখা যায়।

তিনি বলেন, “আমরা চাই, ১৭ কোটির বেশি মার্কিন ব্যবহারকারী যেন নিরাপদে টিকটক ব্যবহার করতে পারে এবং তাদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে।”

ট্রাম্প নিজেও স্বীকার করেছেন, টিকটক তার তরুণ ভোটারদের মধ্যে জনপ্রিয়তা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রেখেছে। এমনকি তিনি এয়ার ফোর্স ওয়নে সাংবাদিকদের বলেন, “সম্ভবত সময় বাড়াতে হবে। চীনের অনুমতি লাগবে, তবে আমি মনে করি আমরা তা পাব।”

এর আগে ২০২৪ সালে, চীনের ওপর নজরদারির অভিযোগে টিকটকের বিরুদ্ধে আইন পাস হয়, যেখানে বলা হয়—বাইটড্যান্স যদি যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানির কাছে টিকটক বিক্রি না করে, তাহলে অ্যাপটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হবে। প্রেসিডেন্ট জো বাইডেন তখন সেই আইনে স্বাক্ষর করেন। কিন্তু ট্রাম্প আইনটি প্রয়োগ না করে সময় বাড়ানোর পক্ষেই অবস্থান নেন।


এদিকে টিকটক বিক্রির প্রক্রিয়া শুরু হলেও চীন এখনো চুক্তিতে অনুমোদন দেয়নি। এর পেছনে রয়েছে ট্রাম্পের নতুন করে চীনের ওপর শুল্ক আরোপের হুমকি, যা চীনের আপত্তির অন্যতম কারণ।

ডেমোক্র্যাটিক পার্টির সিনেটররা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সময়সীমা বাড়ানোর কোনও আইনি ভিত্তি নেই। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক ও আইনি বিতর্কও তৈরি হয়েছে।

টিকে/টিএ


Share this news on:

সর্বশেষ

img
ফ্যাসিবাদের পুনরুত্থান হলে আরও ভয়াবহ হবে: রিজভী Feb 04, 2026
img
কুড়িগ্রাম থেকেই শুরু হবে আমাদের উন্নয়ন: জামায়াত আমির Feb 04, 2026
img
শিক্ষা খাতে সংস্কৃতি ও নিজস্ব পরিচয় এড়ানোর সুযোগ নেই: শিক্ষা উপদেষ্টা Feb 04, 2026
img
এপস্টেইনের বিচ হাউসে মাইকেল জ্যাকসনের কার্যকলাপ নিয়ে জল্পনা Feb 04, 2026
img
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২১ মামলা Feb 04, 2026
img
ভেনেজুয়েলাকে তেল বিক্রির ২০০ মিলিয়ন ডলার ফেরত দিল যুক্তরাষ্ট্র Feb 04, 2026
img
স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে: তারেক রহমান Feb 04, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঢাকা-১৩ আসনের প্রার্থী শাহরিয়ার Feb 04, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন বিল গেটসের সাবেক স্ত্রী Feb 04, 2026
img
সকল জল্পনার অবসান, ‘বারাণসী’ হবে একক সিনেমা Feb 04, 2026
img
ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ Feb 04, 2026
কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় যা বললেন জামায়াত আমির Feb 04, 2026
img
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু Feb 04, 2026
img

এপস্টেইন প্রসঙ্গে অভিনেত্রী জয়া

এটা তো একটা মানসিক ব্যাধি Feb 04, 2026
img
অবশেষে চারহাত এক হল প্রিয়াঙ্কা মিত্র ও শুভ্রজিৎ সাহার Feb 04, 2026
img
নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইসি Feb 04, 2026
img
ইসি কর্মকর্তাদের সতর্কবার্তা: প্রতারক চক্রের ফোনে সাড়া না দেওয়ার আহ্বান Feb 04, 2026
img
আরিয়ানের সিরিজের বিরুদ্ধে মুম্বাই আদালতে সমীর Feb 04, 2026
img
ওয়াশিংটনে জয়শঙ্কর-রুবিও বৈঠক, দ্বিপাক্ষিক খনিজ সহযোগিতায় অগ্রগতির আলোচনা Feb 04, 2026
img
মুখে নিয়মিত কোন তেল ব্যবহার করেন রানি? Feb 04, 2026