© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু

শেয়ার করুন:
জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৭ পিএম | ১৯ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">শুরু হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা।</div><d...

শুরু হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টা ৪০ মিনিটে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ সংলাপ শুরু হয়।

সংলাপে অংশ নিতে বৈঠকে এসেছেন বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

আজকের বৈঠকে রাষ্ট্রের মূলনীতি ও রাষ্ট্রপতির মেয়াদ নিয়ে আলোচনার কথা রয়েছে বলে জানান ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

ঈদের আগে ৩৩টি রাজনৈতিক দল সংলাপে অংশগ্রহণ করেছিল। এছাড়া, দ্বিতীয় পর্যায়ের বৈঠকে ১৭ জুন ২৯টি দল অংশগ্রহণ করে। যার ধারাবাহিকতায় বুধবারও আলোচনা হয়।

সংলাপ শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ প্রথমে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন, পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা ব্রিফ করবেন।


পিএ/টিএ 

মন্তব্য করুন