© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জুলাই অভ্যুত্থান উদ্‌যাপনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপির

শেয়ার করুন:
জুলাই অভ্যুত্থান উদ্‌যাপনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৭ পিএম | ১৯ জুন, ২০২৫
চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উপলক্ষে শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন করবে বিএনপি। এ সংক্রান্ত ৫৮ সদস্যের একটি উদযাপন কমিটি ঘোষণা করেছে দলটি।

বৃহস্পতিবার (১৯ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানকে তারা শোক ও বিজয়ের বর্ষপূর্তি হিসেবে পালন করবে। এজন্য রুহুল কবীর রিজভীকে আহ্বায়ক ও অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে সদস্য সচিব করা হয়েছে। পহেলা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে নানা ধরনের কর্মসূচি পালন করা হবে।

এজন্য কয়েকটি উপ-কমিটিও করার কথা জানিয়ে রিজভী আহমেদ বলেন, শেখ হাসিনার দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলে ক্ষতিগ্রস্ত গণতন্ত্রকামীদের আত্মত্যাগ স্মরণ করা হবে।

আরআর/এসএন

মন্তব্য করুন