© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রোহিঙ্গা সমস্যার সবচেয়ে বড় ভুক্তভোগী বাংলাদেশ: তারেক রহমান

শেয়ার করুন:
রোহিঙ্গা সমস্যার সবচেয়ে বড় ভুক্তভোগী বাংলাদেশ: তারেক রহমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪২ এএম | ২০ জুন, ২০২৫

রোহিঙ্গা সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “এই সমস্যার সবচেয়ে বড় ভুক্তভোগী বাংলাদেশ।”


বৃহস্পতিবার (১৯ জুন) বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এই মন্তব্য করেন।


তারেক রহমান বলেন, “কক্সবাজারের উখিয়া ও টেকনাফসহ বিভিন্ন স্থানে গড়ে উঠেছে পৃথিবীর বৃহত্তম শরণার্থী শিবির। এখানে প্রায় ১৪ লক্ষাধিক রোহিঙ্গা জনগোষ্ঠী আশ্রয় নিয়েছে, যারা গত আট বছর ধরে নিজ দেশে নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে অবস্থান করছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ সরকার এবং জনগণ মানবতার নজির স্থাপন করেছে। তবে এখন তাদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে হবে। নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ নিশ্চিত করতে আন্তর্জাতিক মহল এবং মিয়ানমারের ওপর চাপ বাড়ানো জরুরি।”

বিশ্ববাসীর উদ্দেশে তারেক রহমান বলেন, “রোহিঙ্গা সংকট এখন একটি বড় মানবিক বিপর্যয়। মিয়ানমার কীভাবে বারবার কথা ভঙ্গ করেছে এবং বাংলাদেশ কীভাবে চাপ সহ্য করে যাচ্ছে, তা বিশ্বমঞ্চে তুলে ধরতে হবে।”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক পৃথক বাণীতে বলেন, “রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে আলোচিত হলেও সংকট সমাধানে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। রোহিঙ্গাদের নাগরিক মর্যাদা দিয়ে মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার জন্য আন্তর্জাতিক চাপ বাড়াতে হবে।”

তিনি আরও বলেন, “এই সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বিগুণ উদ্যোগ এবং কার্যকর রাজনৈতিক সংলাপ প্রয়োজন।”

আরএম 

মন্তব্য করুন