© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেফতার

শেয়ার করুন:
চুয়াডাঙ্গায় অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেফতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৮ এএম | ২০ জুন, ২০২৫
চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ নাজমুল আরেফিন কিরণ (৩৪) নামের এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১৯ জুন) সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শহরের গুলশানপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

নাজমুল আরেফিন কিরণ গুলশানপাড়ার মৃত জিন্নাত আলীর ছেলে ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোরে সেনাবাহিনী ও পুলিশের যৌথদল কিরণের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে একটি থ্রি-নট-থ্রি রাইফেলের বডি (অংশবিশেষ), ১৭টি দেশীয় অস্ত্র, তিনটি চাপাতি, ছয়টি বড় ছুরি, তিনটি রামদা, ছয়টি তরবারি, একটি ল্যাপটপ ও একটি মোবাইলফোন উদ্ধার করা হয়। অভিযান শেষে তাকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়।

চুয়াডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, নাজমুল আরেফিনকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। হস্তান্তর সম্পন্ন হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরএম 

মন্তব্য করুন