© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সড়কে ২০ বছরের বেশি পুরনো বাস-মিনিবাস চলাচলে নিষেধাজ্ঞা

শেয়ার করুন:
সড়কে ২০ বছরের বেশি পুরনো বাস-মিনিবাস চলাচলে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৯ এএম | ২০ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">সড়কে ২০ বছরের বেশি পুরোনো বাস ও মিনিবাস চলাচল করতে পারবে না। ‌আ...

সড়কে ২০ বছরের বেশি পুরোনো বাস ও মিনিবাস চলাচল করতে পারবে না। ‌আর ট্রাক ও কাভার্ডভ্যান প্রভৃতি মালবাহী মোটরযান চলতে পারবে না ২৫ বছরের বেশি।

বৃহস্পতিবার (১৯ জুন) যানবাহনের ইকোনমিক লাইফ (অর্থনৈতিক আয়ুষ্কাল) নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ৩৬-এ দেয়া ক্ষমতাবলে সরকার বাস ও মিনিবাসের ক্ষেত্রে ২০ বছর এবং ট্রাক, কাভার্ডভ্যান প্রভৃতি মালবাহী মোটরযানের ক্ষেত্রে ২৫ বছর ইকোনমিক লাইফ নির্ধারণ করলো।

এ আদেশ আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

দুর্ঘটনার হার কমিয়ে আনা, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা, পরিবেশ দূষণ কমানো এবং সড়কে শৃঙ্খলা আনতে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী মোটরযানের আয়ুষ্কাল নির্ধারণ করে ২০২৩ সালের ১৭ মে প্রজ্ঞাপন জারি করে সরকার।

সে সময়ও বাস ও মিনিবাসের ২০ বছর এবং ট্রাকের আয়ুষ্কাল নির্ধারণ করা হয় ২৫ বছর। কিন্তু পরিবহন মালিক-শ্রমিকদের আপত্তির মুখে ওই বছরের ৩ আগস্ট আয়ুষ্কাল নির্ধারণের প্রজ্ঞাপনটি স্থগিত করা হয়।

আরআর/টিএ

মন্তব্য করুন