© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাত ১টার মধ্যে যেসব এলাকায় ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে

শেয়ার করুন:
রাত ১টার মধ্যে যেসব এলাকায় ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২০ পিএম | ২০ জুন, ২০২৫
দেশের ১০ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শুক্রবার (২০ জুন) দিবাগত রাত ১টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানা যায়।

সতর্কবার্তায় বলা হয়, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এসএম/টিকে    

মন্তব্য করুন