© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেট সীমান্তে জব্দ দুই কোটি টাকার ভারতীয় পণ্য

শেয়ার করুন:
সিলেট সীমান্তে জব্দ দুই কোটি টাকার ভারতীয় পণ্য

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪০ পিএম | ২০ জুন, ২০২৫

<div>সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পৌনে ২ কোটি ...

সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পৌনে ২ কোটি টাকার চোরাই পশু এবং পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৯ জুন) রাত ও শুক্রবার (২০ জুন) ভোরে ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র টিম এসব পণ্য জব্দ করে।

বিজিবি জানায়- গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, সোনালীচেলা, লাফার্জ, দমদমিয়া, পান্থুমাই, লবিয়া, সংগ্রাম, প্রতাপপুর, শ্রীপুর বিওপি’র টিম ১ কোটি ৭৪ লাখ ২৭ হাজার ৬৫০ টাকার ভারতীয় শাড়ি, ক্রিম, গরু, সুপারি, কম্বল, জিরা, চকলেট ও মদ এবং বাংলাদেশ হতে পাচার হতে যাওয়া শিং মাছ জব্দ করে।

এছাড়া চোরাচালান পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা ও পাথর কোয়ারি থেকে অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করেছে বিজিবি।

এসএম/টিকে    

মন্তব্য করুন