© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এনসিপিতে কেউ একইসঙ্গে দলের প্রধান ও প্রধানমন্ত্রী হতে পারবে না

শেয়ার করুন:
এনসিপিতে কেউ একইসঙ্গে দলের প্রধান ও প্রধানমন্ত্রী হতে পারবে না

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৪ পিএম | ২০ জুন, ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গঠনতন্ত্র অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে পার্টির সাধারণ সভায় কেন্দ্রীয় সদস্যদের সম্মতিক্রমে খসড়া গঠনতন্ত্র গৃহীত হয়।

খসড়া গঠনতন্ত্রে বলা হয়েছে, দলের কোনো নেতা একইসঙ্গে পার্টির সভাপতি এবং দেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না।

শুক্রবার রাতে এ তথ্য জানান এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোল্লা মোহাম্মদ ফারুক আহসান।

নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এনসিপির এ নেতা বলেন , এনসিপিতে কেউ কখনো দুইবারের বেশি প্রেসিডেন্ট কিংবা সেক্রেটারি হতে পারবেন না। কমিটির মেয়াদ হবে ৩ বছর।

তিনি আরো জানান, সারা দেশের কাউন্সিলরদের ভোটে নেতা নির্বাচিত হবে। কাউন্সিলর হবেন প্রত্যেকটা জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

পার্টির সভাপতি এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হতে পারবেন না। এইটাই নয়া রাজনৈতিক বন্দোবস্ত।

কেএন/টিকে


মন্তব্য করুন