© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বিদায়ী জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শেয়ার করুন:
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বিদায়ী জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪১ পিএম | ২০ জুন, ২০২৫
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রোসটার ও তার সহধর্মিণী।

আজ শুক্রবার (২০ জুন) রাত ৮টা ৩০ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাক্ষাৎ শেষে অতিথিদের ধন্যবাদ জানান বিএনপি চেয়ারপারসন।

কেএন/টিকে

মন্তব্য করুন