© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতীয় পার্টির চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটি গঠন

শেয়ার করুন:
জাতীয় পার্টির চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটি গঠন
own-reporter
০৪:১২ পিএম | ২৯ জুলাই, ২০১৯

চট্টগ্রাম বিভাগে জাতীয় পার্টির সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান ও গতিশীল করতে পাঁচ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের এক সাংগঠনিক সিদ্ধান্তে এই কমিটি গঠনের সিদ্ধান্ত দেন বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

পাঁচ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি প্রধান করা হয়েছে দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদকে। কমিটির অপর সদস্যরা হলেন- প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী, সোলায়মান আলম শেঠ, রেজাউল ইসলাম ভূঁইয়া (কমিটির সদস্য সচিব) এবং ভাইস চেয়ারম্যান মাহ্জাবিন মোর্শেদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কমিটি চট্টগ্রাম বিভাগের অন্তর্গত সব জেলা সফর করে জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক কিংবা আলাপ-আলোচনার ভিত্তিতে দলীয় সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল, বেগবান ও নেতাদের মধ্যে পারস্পারিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সমন্বয় সাধনের লক্ষে সুপারিশমালা দলের চেয়ারম্যানের কাছে এক মাসের মধ্যে জমা দিতে হবে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন