নতুন বাজারে সড়ক অবরোধ, শিক্ষার্থীদের আন্দোলনে দুর্ভোগে মানুষ
ছবি: সংগৃহীত
১১:৫০ এএম | ২১ জুন, ২০২৫
<div style="text-align: justify;"><span style="">রাজধানীর নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন
রাজধানীর নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের কারণে বিপদে পড়তে হয়েছে কর্মস্থলগামীসহ সাধারণ মানুষদের।
আজ (শনিবার) বেলা ১১টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা নতুন বাজার এলাকার ভাটারা থানার সামনের সড়ক অবরোধ করে রেখেছেন। তাদের অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়েছে গেছে।
রামপুরা থেকে কুড়িল বিশ্বরোডগামী রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে কোনো উপায় না পেয়ে কর্মস্থলগামী এবং বিভিন্ন গন্তব্যের যেতে চাওয়া লোকজন যানবাহন থেকে নেমে হেঁটে যাচ্ছেন।
এমন কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, রাজধানীর এই ব্যস্ততম সড়কে সকাল থেকে এমন অবরোধের কারণে তাদের চরম বিপাকে এবং দুর্ভোগ পোহাতে হয়েছে। যানবাহন না পেয়ে তাদের হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে হয়েছে।
মোহাম্মদ আমিনুর রহমান পরিবার নিয়ে বাড্ডা থেকে উত্তরা যাওয়ার জন্য বের হয়েছিলেন। কিন্তু বাঁশতলায় এসে তাদের গাড়ি থেকে নেমে যেতে হয়েছে। তিনি বলেন, স্ত্রী সন্তান নিয়ে কি একটা বিরম্বনার মধ্যে পড়তে হয়েছে। পারিবারিক গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার দরকার ছিল কিন্তু এখন এখানে এসে দেখি এই অবস্থা। বাসায় ফিরে যেতে হচ্ছে।
বিস্তারিত আসছে…
এসএন