© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাবেক প্রতিমন্ত্রী দুলু গ্রেফতার

শেয়ার করুন:
সাবেক প্রতিমন্ত্রী দুলু গ্রেফতার
own-reporter
১২:৫৮ পিএম | ১২ ডিসেম্বর, ২০১৮

বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে তাকে ঢাকার গুলশানের বাসা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার  মো.মাহবুব আলম জানান, দুলুর বিরুদ্ধে শেরেবাংলা নগর থানার একটি মামলায় ওয়ারেন্ট রয়েছে।

ডিবির লোকজন এসে বাসা থেকে দুলুকে গ্রেফতার করে নিয়ে গেছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী শামসুল আলম রনি।

বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী  দুলু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ আসনে দলের মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশনে আপিলেও সেই সিদ্ধান্ত বহাল থাকে।

কিন্তু দুলু হাই কোর্টে রিট আবেদন করে প্রার্থিতা ফেরত পান। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের এক আবেদনে মঙ্গলবার চেম্বার আদালত হাই কোর্টের ওই আদেশ স্থগিত করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয়। 

প্রার্থিতা ফেরাতে আপিল বিভাগে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন। তাকে গ্রেফতার করার সময়ও তার আইনজীবীরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তার মনোনয়নপত্রের বৈধতা প্রশ্নে শুনানি করছিলেন বলে জানা গেছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন