© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বরগুনায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

শেয়ার করুন:
বরগুনায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫০ পিএম | ২১ জুন, ২০২৫
রগুনার আমতলীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (২০ জুন) দুপুরে উপজেলায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে ঢাকা থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী ইকরা লাক্সারী পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়।

নিহতরা হলেন- আমতলী উপজেলার গাজিপুর সোনাখালী নামক এলাকার মো. আজিজুল ইসলাম (৬৫) এবং গলাচিপা উপজেলার নলুয়া বগী নামক এলাকার খালেদা বেগম (৫০)। এ ঘটনায় আহত এক নারী যাত্রীকে গুরুতর অবস্থায় পটুয়াখালী হাসপালে পাঠানো হয়েছে।

আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্তারিত আসছে...

এসএন 

মন্তব্য করুন