© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল

শেয়ার করুন:
আজ চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪০ এএম | ২২ জুন, ২০২৫
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির প্রতিনিধিদলটি চীন সফর করবে।

আজ রবিবার সকালে প্রতিনিধিদলটি ঢাকা ছাড়বে বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বিএনপি সূত্রে জানা গেছে, সব কিছু ঠিক থাকলে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ অন্তত ১০ জন এই সফরে যাচ্ছেন। এই সফরের উদ্দেশ্য বিএনপি ও ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মধ্যে সম্পর্ক গভীর করা।

এর আগে বিএনপির একটি প্রতিনিধিদল গত মাসের শেষ দিকে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন গিয়েছিল। সেখানে তারা একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেয়। তারও আগে ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত বিএনপিসহ দেশের সাতটি রাজনৈতিক দলের প্রতিনিধিদল চীন সফর করে।

এ ছাড়া গত বছরের ৫ আগস্টের পর কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফর করে জামায়াতে ইসলামী ও এনসিপি।

আরআর

মন্তব্য করুন