© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সবকিছু সরকারের নিয়ন্ত্রণের বাইরে: আমির খসরু

শেয়ার করুন:
সবকিছু সরকারের নিয়ন্ত্রণের বাইরে: আমির খসরু
own-reporter
০৫:০৩ পিএম | ৩০ জুলাই, ২০১৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের কাছে গুজব বলে উড়িয়ে দেয়া ছাড়া কোনো পথ নেই। কারণ তারা সবকিছু নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঙ্গলবার দুপুরে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। নাগরিক অধিকার আন্দোলন ফোরাম এই সভার আয়োজন করে।

আমির খসরু বলেন, ‘ডেঙ্গু মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। নারী-শিশু প্রতিনিয়ত ধর্ষণের শিকার হচ্ছে, শেয়ারবাজার থেকে গত দুই সপ্তাহে ২৭ হাজার কোটি টাকা লুট করা হয়েছে, প্রধান নির্বাচন কমিশন হজ পর্যবেক্ষণে গেছে−এগুলো কি গুজব?’

খসরু বলেন, ‘বিশ্বের বিভিন্ন জায়গায় মিথ্যা মামলায় কারাবন্দি নির্যাতিত নেতারা গণআন্দোলনের মাধ্যমে মুক্তি পেয়েছেন। খালেদা জিয়াকেও মুক্তি আন্দোলনের মাধ্যমে ছিনিয়ে আনতে হবে। বাংলাদেশের মানুষ আজ সেটির জন্য প্রস্তুত।’

নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উপদেষ্টা নাসির হাজারীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম, বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন