© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের আলোচনার টেবিলে ফিরে আসা উচিত : স্টারমার

শেয়ার করুন:
ইরানের আলোচনার টেবিলে ফিরে আসা উচিত : স্টারমার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৬ পিএম | ২২ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ইরা

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচির "গুরুতর হুমকি" "হ্রাস" করার জন্য পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র । মার্কিন হামলার পর এই মন্তব্য করলেন তিনি।

এক বিবৃতিতে স্টারমার বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি। ইরানকে কখনই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া যাবে না এবং যুক্তরাষ্ট্র সেই হুমকি দূর করার জন্য পদক্ষেপ নিয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, এই অঞ্চলে স্থিতিশীলতা প্রয়োজন। আমরা ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসার এবং এই সংকটের অবসান ঘটাতে একটি কূটনৈতিক সমাধানে পৌঁছানোর আহ্বান জানাই।

এর আগে শনিবার (২১ জুন) রাতে ইরানের তিন পারমাণবিক স্থাপনায় সরাসরি হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ কথা ঘোষণা করে জানান, তার দেশ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে। স্থাপনাগুলো হলো ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান।

পরে যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় শনিবার রাত ১০টায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন ট্রাম্প। এ সময় ইরানকে সতর্ক করে তিনি বলেন, "হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য আরও অনেক বড় ট্র্যাজেডি হবে যা আমরা গত আট দিনে দেখেছি।"

ট্রাম্প বলেন, "মনে রাখবেন, এখনও অনেক লক্ষ্যবস্তু বাকি আছে। আজ রাতটি ছিল তাদের মধ্যে সবচেয়ে কঠিন এবং সম্ভবত সবচেয়ে মারাত্মক। কিন্তু যদি শান্তি দ্রুত না আসে তবে আমরা নির্ভুলতা, দ্রুততা এবং দক্ষতার সাথে অন্যান্য লক্ষ্যবস্তুতে যাব।"

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘এ হামলার উদ্দেশ্য ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা শেষ করে দেয়া। সন্ত্রাসের মদদদাতা বিশ্বের এক নম্বরে থাকা দেশটির পারমাণবিক হুমকি থামিয়ে দেয়া।’

সূত্র: বিবিসি

কেএন/এসএন

মন্তব্য করুন