© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নুরুল হুদার পক্ষে সর্বোচ্চ লড়াই করেছে বর্তমান সরকার : ইশরাক হোসেন

শেয়ার করুন:
নুরুল হুদার পক্ষে সর্বোচ্চ লড়াই করেছে বর্তমান সরকার : ইশরাক হোসেন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১০ পিএম | ২২ জুন, ২০২৫
রাজধানীর উত্তরা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

রবিবার (২২ জুন) সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে পুলিশে সোর্পদ করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম।

এদিকে সাবেক নির্বাচন কমিশনার আটকের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন-২০২০, আমার করা মামলার দ্বিতীয় আসামি নুরুল হুদার পক্ষে সর্বোচ্চ লড়াই করেছে বর্তমান সরকার। আজ তাকে গ্রেপ্তার করল ১০ মাস পর। খুব সুন্দর স্ক্রিপ্ট।’

কেএন/টিকে

মন্তব্য করুন