© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বড়দিনে ভূতের হোটেলে আমন্ত্রণ জানালেন মিমি

শেয়ার করুন:
বড়দিনে ভূতের হোটেলে আমন্ত্রণ জানালেন মিমি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৪ পিএম | ২২ জুন, ২০২৫
আসছে বড়দিনে মিমি চক্রবর্তীর সঙ্গে ভূতের হোটেলে ঘুরে আসার নিমন্ত্রণ দিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতে একটি ছবি পোস্ট করে এমনটাই জানালেন তিনি। না, এটা অভিনেত্রীর নতুন কোনো ব্যবসা নয়। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন মিমি।

সোশ্যাল মিডিয়ায় সেই খবরই সবাইকে জানালেন নায়িকা।

ইনস্টাগ্রামে মিমি বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন যার প্রথম ছবিটি বেশ আকর্ষণীয়। ছবিটি দেখলেই বুঝতে পারবেন এটি কোনও স্ক্রিপ্টের প্রথম পাতার ছবি। সাদা পাতার উপর বড় বড় করে লেখা, ভানুপ্রিয়া ভূতের হোটেল।



পোস্টের ক্যাপশনে মিমি লিখেছেন, ‘ক্রিসমাসে তোমাদের সবাইকে ভূতের হোটেলে নিয়ে যাব। রেডি?’ বেশ কয়েকটি ভূতের ইমোজি পোস্টও করেছেন তিনি।

‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবিটির চিত্রনাট্য লিখেছেন জিনিয়া সেন। সংলাপ লিখেছেন জিনিয়া এবং গোধূলি শর্মা।

জানা গেছে, ছবিটি চলতি বছরেরবড়দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

প্রসঙ্গত, মিমি চক্রবর্তীকে সর্বশেষ দেখা গেছে ওয়েব সিরিজ ‘ডাইনি’-তে। এর আগে গেল বছর শাকিব খানের সঙ্গে ‘তুফান’ সিনেমাতেও দেখা গেছে তাকে।

কেএন/টিকে

মন্তব্য করুন