© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছুটির আমেজে অনন্যা, মায়ামির রঙিন পথে ঘুরে বেড়াচ্ছেন নির্মল আনন্দে

শেয়ার করুন:
ছুটির আমেজে অনন্যা, মায়ামির রঙিন পথে ঘুরে বেড়াচ্ছেন নির্মল আনন্দে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৯ পিএম | ২২ জুন, ২০২৫
একদম ছুটির মেজাজে রয়েছেন অনন্যা পাণ্ডে। ঘুরে বেড়াচ্ছেন মায়ামির অলিগলি ও রাজপথ। আর তার ভ্যাকেশন মুড মানেই ডায়েট ভুলে লম্বা ‘চিট ডে’।

রীতিমতো ভূরিভোজ সারছেন অভিনেত্রী।

ডোনাট, পিজ্জা থেকে আইসক্রিম কী নেই তার খাবারে? তার ফাঁকেই আবার প্রকৃতির রূপ-গন্ধ উপভোগ করছেন। ঘুরে দেখছেন ফার্ম হাউস। সারমেয়, মুরগি ও নানা রকমের পাখির কলতানে হারিয়ে গিয়েছেন অনন্যা।

ছুটি কাটানোর প্রতিটা মুহূর্ত, ভূরিভোজের নানা আয়োজনের ছবি আবার ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অনন্যা।

ছবিতে দেখা যাচ্ছে, ইয়টে চড়ে ঘুরছেন সমুদ্রের বুকে, মাংস থেকে মিষ্টির নানা পদে সেজেছে তাঁর খাবারের থালা। কবজি ডুবিয়ে খাচ্ছেন সুস্বাদু সব বিদেশি খাবার। 

টিকে 

মন্তব্য করুন