© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি রাষ্ট্রীয় সহযোগিতায় তৈরি হওয়া দল, আমরা নই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শেয়ার করুন:
বিএনপি রাষ্ট্রীয় সহযোগিতায় তৈরি হওয়া দল, আমরা নই: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৯ এএম | ২৩ জুন, ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি রাষ্ট্রীয় সহযোগিতার মাধ্যমে গঠিত একটি দল, কিন্তু আমরা সে ধরনের সুবিধা থেকে বঞ্চিত।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন টক শোতে তিনি এ কথা বলেন।

পাটওয়ারী বলেন, বিএনপি ক্যান্টনমেন্ট থেকে গঠিত হয়েও জনগণের দল হয়ে উঠতে পেরেছে। বিএনপির পেছনে রাষ্ট্রের প্রত্যক্ষ সহযোগিতাসহ ডিজিএফআইয়েরও ভূমিকা ছিল বলে তিনি উল্লেখ করেন।

এনসিপির এই নেতা বলেন, যদি ডিজিএফআই আমাদের দল গঠন করে দিত, তাহলে আমাদের জন্য সুবিধা হত।

তিনি রাজনৈতিক প্রসঙ্গে বলেন, টাকা দিয়ে ভোট কেনা যায় কিন্তু দল গড়া যায় না।

আরএম/এসএন 

মন্তব্য করুন