© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাবেক এমপি তুহিনকে গ্রেফতার করল ডিবি

শেয়ার করুন:
সাবেক এমপি তুহিনকে গ্রেফতার করল ডিবি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৩ এএম | ২৩ জুন, ২০২৫
ঢাকার নবাবগঞ্জ থেকে সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (২৩ জুন) ডিবি সূত্রে এ তথ্য জানা যায়।  
 
এর আগে, রোববার (২২ জুন) জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সল বিপ্লবকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

রাজধানীর মনিপুরী পাড়া থেকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া আ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। 

তিনি বলেন, রাতে মনিপুরী পাড়া থেকে সাবেক এই এমপিকে গ্রেফতার করেছে ডিবি।

আরএম/এসএন 

মন্তব্য করুন