© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশের ১৩টি জেলা নির্বাচন অফিসে দুদকের অভিযান

শেয়ার করুন:
দেশের ১৩টি জেলা নির্বাচন অফিসে দুদকের অভিযান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৮ পিএম | ২৩ জুন, ২০২৫
জাতীয় পরিচয়পত্র তৈরি, সংশোধন ও প্রদানে হয়রানির অভিযোগে দেশের ১৩ জেলা নির্বাচন অফিসে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৩ জুন) দুদকের জেলা কার্যালয় থেকে একযোগে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হচ্ছে। দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানিয়েছেন।

দুদক জানায়, জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে গ্রাহকের জাতীয় পরিচয়পত্র তৈরি, সংশোধন ও প্রদানে হয়রানির অভিযোগে দুদকের ১৩টি সমন্বিত জেলা কার্যালয় থেকে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান শেষে গণমাধ্যমকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

অভিযান সংশ্লিষ্ট জেলাগুলো হলো- রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ ও জামালপুর।

আরআর/টিকে

মন্তব্য করুন