© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তেল আবিবের ফ্লাইট ১৪ জুলাই পর্যন্ত স্থগিত করল এয়ার ফ্রান্স

শেয়ার করুন:
তেল আবিবের ফ্লাইট ১৪ জুলাই পর্যন্ত স্থগিত করল এয়ার ফ্রান্স

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৯ পিএম | ২৩ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে একাধিক আন্তর্জাতিক ...

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা বিভিন্ন গন্তব্যে ফ্লাইট স্থগিত বা বাতিল করেছে।

ফ্রান্সের জাতীয় এয়ারলাইনস জানিয়েছে, তারা ১৪ জুলাই পর্যন্ত সব ফ্লাইট স্থগিত রেখেছে। এছাড়া লেবাননের রাজধানী বৈরুতগামী ফ্লাইট ২৫ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে।

একইসাথে, সংস্থাটি জানায়, দুবাই (সংযুক্ত আরব আমিরাত) এবং রিয়াদ (সৌদি আরব) থেকে ও গন্তব্যে ফ্লাইট ২৪ জুন পর্যন্ত বাতিল থাকবে।

এদিকে ফিনল্যান্ডের ফিনএয়ার জানিয়েছে, ডোহার (কাতার) ফ্লাইট ৩০ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে নিরাপত্তাজনিত কারণে।

এর আগে, ব্রিটিশ এয়ারওয়েজ রবিবার ঘোষণা করে যে তারা ডোহার ও দুবাইগামী ফ্লাইট সাময়িক স্থগিত করেছে।

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। যাত্রীদের ফ্লাইট চেক করার অনুরোধ জানানো হয়েছে।

আরআর/টিকে

মন্তব্য করুন