© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আকাশসীমা বন্ধ করেও ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ কাতার

শেয়ার করুন:
আকাশসীমা বন্ধ করেও ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ কাতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৭ এএম | ২৪ জুন, ২০২৫

<div><div style="text-align: justify; ">নিজেদের আকাশসীমা বন্ধ করেও ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারল...

নিজেদের আকাশসীমা বন্ধ করেও ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারলো না কাতার। কাতারের রাজধানী দোহায় অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে সোমবার (২৩ জুন) ইরান ৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানানো হয়েছে।

হামলার খবরটি ইসরায়েলি এক কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস নিউজ এজেন্সি জানিয়েছে।

এক্সিওস নিউজ এজেন্সি এবং ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অ্যারাবিক নিউজ উভয়ই কাতারের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার খবর প্রকাশ করেছে।

এএফপির বরাত দিয়ে বিবিসি জানায়, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই হামলার ঘটনা ঘটে।

দোহার মধ্যাঞ্চল এবং উত্তরে লুসাইলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একইসঙ্গে আকাশে প্রজেক্টাইল উড়তে দেখা গেছে।

এক্সিওস নিউজ এজেন্সির বরাত দিয়ে বিবিসি অ্যারাবিক জানিয়েছে, কাতারের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ছয়টি মিসাইল ছুড়েছে ইরান।

সূত্র: আল জাজিরা, বিবিসি

এফপি 

মন্তব্য করুন