© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বন্ধ হলো মধ্যপ্রাচ্যের আকাশপথ

শেয়ার করুন:
বন্ধ হলো মধ্যপ্রাচ্যের আকাশপথ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২১ এএম | ২৪ জুন, ২০২৫

<div>কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ তাদের...

কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ তাদের আকাশসীমা বিমান চলাচলের জন্য বন্ধ ঘোষণা করেছে।

সোমবার (২৩ জুন) এ হামলার পর কাতার, দুবাই ও বাহরাইন তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। ফলে যাত্রীবাহী বিমানগুলো ফিরে যাচ্ছে অথবা বিকল্প বিমানবন্দরের দিকে এগিয়ে যাচ্ছে। ফ্লাইটরাডার ২৪-এর তথ্য অনুযায়ী, বেশ কিছু বিমানের ফিরে যাওয়া নিশ্চিত করা হয়েছে।

নতুন এ সংঘাতের জেরে অনেক বিমানযাত্রীকে তাদের যাত্রার পরিকল্পনা বাতিল করতে হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কাতার এয়ারওয়েজ ও এমিরেটসের মতো বিমান সংস্থাগুলো।

এফপি /টিকে

মন্তব্য করুন