কাতারে হামলায় কোন মার্কিন নাগরিক হতাহতের খবর পাওয়া যায়নি : পেন্টাগন
ছবি: সংগৃহীত
০২:২৪ এএম | ২৪ জুন, ২০২৫
<div style="text-align: justify;"><span style="">কাতারের উদেইদ বিমান ঘাঁটিতে ইরানের হামলায় কোনো মার্কিন
কাতারের উদেইদ বিমান ঘাঁটিতে ইরানের হামলায় কোনো মার্কিন নাগরিক হতাহতের খবর নেই বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ।
সোমবার রাতে (২৩ জুন) ইরান থেকে আল উদেইদ বিমান ঘাঁটিতে স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছে পেন্টাগন।
একজন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনো আমেরিকান হতাহতের খবর নেই।
তবে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, আমাদের কাছে আরও তথ্য আসছে, পরে তা জানানো হবে।
সূত্র: বিবিসি
এফপি/টিকে