© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আকাশসীমা খুলে দিল কাতার, স্বাভাবিক হচ্ছে বিমান চলাচল

শেয়ার করুন:
আকাশসীমা খুলে দিল কাতার, স্বাভাবিক হচ্ছে বিমান চলাচল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৬ এএম | ২৪ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">ইরানের হামলার কারণে স্বল্প সময়ের জন্য আকাশসীমা বন্ধের পর আবার...

ইরানের হামলার কারণে স্বল্প সময়ের জন্য আকাশসীমা বন্ধের পর আবার তা খুলে দিয়েছে কাতার। সোমবার (২৩ জুন) রাতে দেশটির রাজধানী দোহার অদূরে যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ওই সময় নিরাপত্তার জন্য আকাশসীমা বন্ধ করে দেয় দেশটি।

কাতার জানিয়েছে, ইরান ঘাঁটি লক্ষ্য করে মোট ১৯টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যারমধ্যে ১৮টি তারা ভূপাতিত করেছে। তবে একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে গিয়ে আঘাত করেছে। যদিও এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কাতারের আগে কুয়েত এবং বাহরাইনও নিজেদের আকাশসীমা খুলে দেয়। এতে করে দেশগুলোতে খুব কম সময়ের মধ্যে আবারও বিমান চলাচল স্বাভাবিক হবে।

এফপি 

মন্তব্য করুন