© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিজ দেশের নিরাপত্তা মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসেছেন নেতানিয়াহু

শেয়ার করুন:
নিজ দেশের নিরাপত্তা মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসেছেন নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩১ এএম | ২৪ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির নিরাপত্

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির নিরাপত্তা মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসেছেন। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের এই খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

বৈঠকে ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডার্মার, পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ, শাস পার্টির চেয়ারম্যান আরিয়েহ ডেরি, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ উপস্থিত রয়েছেন।

নেতানিয়াহুর বৃহত্তর নিরাপত্তা মন্ত্রিসভার সাথে বৈঠকের পর এই বৈঠক শুরু হয়েছে বলে জানা গেছে।

এদিকে ইসরায়েল-ইরান সংঘাতের ইতি টানার ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার বিষয়ে তেহরান বা তেল আবিবের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি শুরু হবে।

ধারণা করা হচ্ছে ওই বৈঠকের পর ইসরায়েলের তরফে যুদ্ধবিরতির বিষয়ে বার্তা আসতে পারে।

আরআর/এসএন

মন্তব্য করুন