এবার রাশিয়ায় ড্রোন হামলা চালাল ইউক্রেন
ছবি: সংগৃহীত
১০:৩৩ এএম | ২৪ জুন, ২০২৫
<div style="text-align: justify;"><span style="">রাশিয়ায় একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবনে ড্রোন হামলায় অগ্...
রাশিয়ায় একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবনে ড্রোন হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে তাস সংবাদ সংস্থা।
আন্দ্রেই ভোরোবিভ বলেছেন, মঙ্গলবার (২৪ জুন) ভোরে রাজধানীর পশ্চিমে ক্রাসনোগোর্স্ক শহরের একটি ভবনের ১৭ তলায় ইউক্রেনের ড্রোনটি আগুন ধরিয়ে দেয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
ভোরোবিভ বলেছেন, মস্কোর পশ্চিমে আরও দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন আগে বলেছিলেন যে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী রাতে শহরের দিকে অগ্রসর হওয়া দুটি ইউক্রেনীয় ড্রোনকে প্রতিহত করেছে।
টেলিগ্রাম মেসেজিং অ্যাপে সোবিয়ানিন লিখেছেন, বিশেষজ্ঞরা মধ্যরাতে ভূপাতিত অন্তত একটি ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা করছেন।
মেয়র বলেন, রাজধানীকে লক্ষ্য করে তৃতীয় একটি ড্রোন সন্ধ্যার আগে প্রতিহত করা হয়েছে।
আরএম/এসএন