© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুদ্ধবিরতির আগে ইরানে ইসরাইলি হামলায় প্রাণ গেল ৯ জনের

শেয়ার করুন:
যুদ্ধবিরতির আগে ইরানে ইসরাইলি হামলায় প্রাণ গেল ৯ জনের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৩ পিএম | ২৪ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টা আগে পাল্টাপাল্টি হামলা ...

যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টা আগে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইরান ও ইসরাইল। এতে দুই দেশেই হতাহতের খবর পাওয়া গেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (২৪ জুন) ভোরে উত্তর পশ্চিম ইরানের আবাসিক ভবনে ইসরাইলের বিমান হামলায় কমপক্ষে নয়জন নিহত ও কয়েক ডজন লোক আহত হয়েছেন।

তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, গিলান প্রদেশে ইসরাইলের এই বিমান হামলায় নিহতের পাশাপাশি ৩৩ জন আহত, চারটি আবাসিক ইউনিট ধ্বংস হয়ে গেছে।

স্থানীয় গর্ভনর জানিয়েছেন, নিহত ও আহতদের মধ্যে কমপক্ষে ১৬ জন নারী ও শিশু ছিলেন। বিস্ফোরণে আশেপাশের বাড়িগুলোও ক্ষতিগ্রস্থ হয়েছে বলে গভর্নর জানিয়েছেন।

এদিকে ১২ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান-ইসরাইল যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর।

ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প বলেন, ‘যুদ্ধবিরতি এখন কার্যকর। দয়া করে এটি লঙ্ঘন করবেন না।’

এর আগে ট্রাম্প ইরান-ইসরাইলের যুদ্ধবিরতির দাবি করেন। ইরাক ও কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর যুদ্ধবিরতির দাবি করেন তিনি।

ট্রাম্প আরও বলেন, মঙ্গলবার সকাল থেকে ধাপে ধাপে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি প্রক্রিয়া শুরু হবে। যেখানে ইরান একতরফাভাবে সমস্ত কার্যক্রম বন্ধ করে দেবে। ১২ ঘণ্টা পরে ইসরাইল একই পদক্ষেপ নেবে।

গত ১৩ জুন ইরানে প্রথম হামলা চালায় ইসরাইল। এরপর প্রতিশোধমূলক হামলা শুরু করে ইরানও। গত ১২ দিনের সংঘাতে ইরানে কয়েকশ ও ইসরাইলে কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন। 

আরএম/এসএন 

মন্তব্য করুন